চুয়াডাঙ্গায় আরও দুইজন করোনা আক্রান্ত
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ২১৩৯
সমীকরণ প্রতিবেদন:
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে মোট মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে। এসময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৩৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। গতকাল সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৫ জনে। গতকাল সোমবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত দুই জনই সদর উপজেলার বাসিন্দা। দুইজনই পুরুষ বয়স ৪২ ও ৫৪ বছর গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪১ জন।
জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করনা আক্রান্ত সন্দেহে ২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল ২৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ২টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ১৬টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৩টি ও জীবননগর উপজেলা থেকে ১টি নমুনাসহ সংগৃহীত ২০ টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৫৮৪টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৩৪৩টি, পজিটিভ ১ হাজার ৫৪৫টি, নেগেটিভ ৪ হাজার ৮৫৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৩৭জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স