বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিজের প্রতি যত্নশীল হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
নিজের প্রতি যত্নশীল হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত সমীকরণ প্রতিবেদন: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হোন: ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন’। দিবসটি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে নিজের প্রতি যত্নশীল হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব বলেও অতিথিরা তাদের বক্তব্যে জানান। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার জেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল আটটায় জেলা ডায়াবেটিক হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। কোরআন তিলওয়াত করেন, সমিতির কোষাধ্যক্ষ আকসিজুল ইসলাম রতন। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামশুজ্জোহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি সৈয়দ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাহান, সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, ডা. মুস্তাক উর রহমান, ডা. মিজানুর রহমান এবং প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি। আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য ডা.ফকির মহাম্মদ, অ্যাড. রফিকুল ইসলাম ও মফিজুর রহমান মনাসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিবিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডায়াবেটিস রোগ নয়, কিন্ত সকল রোগের বিস্তার ঘটাতে ভূমিকা রাখে। অথচ নিজের প্রতি একটু যত্নশীল হলে আমরা ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে পারি। এ জন্য শৃঙ্খলায় চলতে হবে। ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ডায়াবেটিক সমিতি জনগণের সম্পদ। সমিতির নেতৃবৃন্দ অর্থের প্রতি কুনজর দেয় না। মানুষের দৌঁড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য। সরকারি জমি পেলে হাসপাতাল করা হবে। রোগী সাধারণের জন্য যে যেভাবে পারেন, ডোনেশন করেন। আমরা গরীব রোগীদের সেবাই কাজ করবো। সমিতির উত্তরোত্তর সমৃদ্ধির চেষ্টায় ব্যস্ত। এখানকার চিকিৎসকরা কেমন চিকিৎসা দিচ্ছেন, পুষ্টিবিদ কেমন সেবা দিচ্ছেন, সেটা ভালো করছেন কিনা, ওষুধ খাচ্ছেন কিনা। তিনি বলেন, আল্ট্রাসনো মেশিন দ্বারা চিকিৎসা প্রদান করা হচ্ছে। বায়োকেমিষ্ট মেশিন আনার চেষ্টা রয়েছে। করোনার মধ্যে স্টাফদের বেতন দিয়েছি। স্টাফ না থাকলে পরিচালনা করতে পারতাম না। অনলাইনের মাধ্যমে বারডেম-এর সাথে বিভিন্ন রোগ নির্ণয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। ঝিনাইদহ: ``‘ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে শনিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, চীফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, সেবিকা রাফেজা সুলতানা, ব্যবস্থাপনা কমিটির আউটসোর্সিং সেক্রেটারী হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা মানতে সকলের প্রতি আহ্বান জানান। কালীগঞ্জ: ``ঝিনাইদহের কালীগঞ্জে বিশ^ ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। একই সাথে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করা হয়। গতকাল শনিবার সকালে সমিতির অফিস কক্ষে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি বাবু অজিৎ কুমার ভট্টাচার্য্য, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনসহ কালীগঞ্জ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়ার) সদস্যবৃদ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’