বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন চারজন আক্রান্ত: সুস্থ ৬

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নতুন চারজন আক্রান্ত: সুস্থ ৬
দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩৬ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ২৫ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৬১ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫২০ জনে। গতকাল সোমবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন ৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৭ জন। জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে জেলা থেকে ২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ২৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এরমধ্যে ৪টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২০টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে জেলা থেকে আরও ১৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এনিয়ে জেলা থেকে মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৬ হাজার ৩১৩টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৩১৩টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ১২২টি, পজিটিভ ১ হাজার ৫২০টি, নেগেটিভ ৪ হাজার ৬০২টি। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৩জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১১জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন, এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’