চুয়াডাঙ্গায় মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
২২-১০-২০২০
ইং
২৪ ঘন্টায় করোনায় আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪৫
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েেেছ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৩ জনে। এ সময় নতুন করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৫ জন। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩১৩১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১০টি ল্যাবে ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৮ হাজার ৮৪৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৯৭ শতাংশ ব্যক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় মৃত এক ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় জেলা সিভল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯১ জনে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৮৫ জন।
জানা যায়, গত মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে মৃত এক ব্যক্তির নমুনাসহ মোট ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল উক্ত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ৯টি নমুনার মধ্যে ৮টি নমুনার ফলাফল নেগেটিভ ও মৃত ব্যক্তির নমুনার ফলাফল পজিটিভ আসে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ১৬টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৮টি নমুনাসহ মোট ২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ১১০টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৯৬৫টি, পজিটিভ ১ হাজার ৪৯১টি, নেগেটিভ ৪ হাজার ৪৭২টি। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৩জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন।
কমেন্ট বক্স