বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিবাদী কবিতা পাঠসহ ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২০ ইং
প্রতিবাদী কবিতা পাঠসহ ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুর মানবন্ধন সমীকরণ ডেস্ক: ধর্ষকদের গ্রেপ্তার ও তাদের মৃত্যুদণ্ডের দাবিতে গতকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মূলত শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচির ডাক দিলেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে যোগ দেন এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র, চর্চায়নের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চর্চায়ন আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রতিবাদী কবিতা ও মানবন্ধনে উপস্থিত ছিলেন, চর্চায়নের মহা-পরিচালক সরদার আলী হোসেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, চর্চায়নের পরিচালক কবি রিগ্যান এসকান্দার, উপ-পরিচালক কবি জাহিদ নাভেদ, সম্পাদক দিপু মতিয়ার, সহ-সম্পাদক মাজিদুর রহমান, সহ-সম্পাদক লাবিব শাহরিয়ার ও জহির আহমেদ। এসময় ধর্ষণ বিরোধী কবিতা পাঠ করেন কবি রিগ্যান এসকান্দার, কবি জাহিদ নাভেদ, দিপু মতিয়ার, মাজিদুর রহমান, আকলিমা, মুহায়মিন পলাশ প্রমুখ। এছাড়া কবিতা পাঠ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, হারুন অর রশিদ, সবুজ, সজল, নাহিদ, সাইফ, জাভেদ, নকিব, রাজু, হাসিব, সানজিদ, সাব্বির, সুজনসহ আরো অনেকে। প্রতিবাদী ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, সরদার আলী হোসেন, অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, সেলিমুল হাবিব সেলিম ও কবি রিগ্যান এসকান্দার। জীবননগর: ``‘ধর্ষণ রুখে দাও’ স্লোগানে জীবননগরে মুসল্লিদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম¥ার নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসুল্লিগণ একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জীবননগর বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জীবননগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুজার গেফারী, পান বাজার মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মিজানুর রহমান, বাসস্ট্যান্ড মসজিদের খতিব আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাইদুর রহমান, কামরুজ্জামান বিদ্যুৎ, আশাদুল হক, প্রমুখ। এসময় বক্তরা দল মত নির্বিশেষে ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখেন। সেই সাথে ধর্ষকের কঠোর বিচার চেয়ে, ধর্ষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও অংশ নেয়, জীবননগর পৌর শহরের বিভিন্ন সুধী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মেহেরপুর `` `সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ` এই শ্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে পাশবিক নির্যাতন কারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর কোর্ট মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে পৌরসভার সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর পৌরসভার সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বক্কর সিদ্দিকসহ সহসভাপতি আপছের আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজিবনগর উপজেলা সভাপতি মুফতি তরিকুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহাম্মেদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’