সমীকরণ ডেস্ক:
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিম দিবস পালিত হয়েছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে দিবসটি পালিত হয়েছে। ডিম দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্রতিদিনই ডিম খাই, রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়াই’। এ দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গাম মেহেরপুর ও ঝিনাইহের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিদিনই ডিম খাই, রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়াই’।
আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহি কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, মাসুদ রানা তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজা শামীম, উদ্যোক্তা ইমদাদুল হক হিমেল, লিমন মল্লিক, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুজ্জোহা, আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিম একটি পরিপূর্ণ খাদ্য। ডিমে মিনারেল ও ভিটামিন আছে। নব্বইয়ের মাঝামাঝি সময়ের তুলনায় বর্তমান সময়ে মা ও শিশু অপুষ্টির হার এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। শুধু ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, বাংলাদেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযায়ী, বছরে একজন মানুষের ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া উচিত।
দামুড়হুদা:

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ বাড়াই’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ডিম দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরউজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রামের লেয়ার খামারিরা। ভালো খামারী হওয়ায় অনুষ্ঠান শেষে রঘুনাথপুরের সাইদুর রহমান, জুড়ানপুরের আব্দুল মতিন মালিতা ও দর্শনা শ্যামপুরের শরিফুল ইসলামকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান।
মেহেরপুর

বিশ্ব ডিম দিবস উপলক্ষে মেহেরপুর সদর ও মুজিবনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টার দিকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অফিসের সামনে শেষ হয়!
এ সময় বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ অফিসের প্রধান কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা তহিদুল ইসলাম, ডাক্তার তানিয়া আক্তার।
এদিকে মুজিবনগর প্রাণিসম্পদ অফিস উদ্যোগে এ দিবস পালিত হয়েছে। দিবসতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা। এছাড়াও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল করিম, ডা. কাজী নজরুল ইসলাম প্রমূখ।
কালীগঞ্জ:

`প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই` এ স্লোগানকে সামনে রেখে কারীগঞ্জে বিশ^ ডিম দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদে অডিরোরিয়ামে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন প্রমুখ।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, ডিমের মধ্যে সকল ধরনের পুষ্টিগুন আছে। তাই প্রতিনিয়ত ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থ থাকা যায়। তাই ডিম খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।