বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিছিয়ে পড়া মানুষগুলোকে তাচ্ছিল্য করবেন না

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২০ ইং
পিছিয়ে পড়া মানুষগুলোকে তাচ্ছিল্য করবেন না
চুয়াডাঙ্গায় অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য আামাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় দেশ আজ এগিয়ে চলেছে। কোনো সময় পিছিয়ে পড়া মানুষগুলোকে তাচ্ছিল্য করবেন না। তাঁদেরও সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের উচিৎ, প্রতিটা পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করা। সমাজের প্রতিটা অর্থশালী মানুষেরই উচিৎ তাদের পাশে দাঁড়ানো। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চুয়াডাঙ্গা জেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের অনুকূলে প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা কৃষি নির্ভর একটি জেলা। আমাদের জেলার পুরুষদের পাশাপাশি নারীদেরও বিভিন্ন হাতের কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাঁর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক শন্তোষ কুমার নাথ, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, এনজিও প্রতিষ্ঠান পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন প্রমুখ। আলোচনা সাভা শেষে চুয়াডাঙ্গা জেলার মোট ৩০টা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিটি সংস্থাকে ২৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার ৬টি, চুয়াডাঙ্গা সদর উপজেলার ২টি, আলমডাঙ্গা উপজেলার ৮টি, দামুড়হুদা উপজেলার ১১টি এবং জীবননগর উপজেলার ৩টি রয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, ডা. আওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’