করোনায় প্রাণ গেল আরও ২৬ জনের, শনাক্ত ১৪৮৮
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০২০
ইং
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন ৪ জন আক্রান্ত, ২২ জনের নমুনা সংগ্রহ
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৮৮ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪২৭ জনে দাঁড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল মঙ্গলবার ১৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৩ জন।
জানা যায়, গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১৭টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ১৭টি নমুনার মধ্যে ৪টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে আরও ২২টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৮টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি নমুনাসহ সংগৃহীত ২২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৫টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৭২৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৫৮০টি, পজিটিভ ১ হাজার ৪২৭টি ও নেগেটিভ ৪ হাজার ১৫৫টি। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ না হলেও জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৩ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৯০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৬ জন।
কমেন্ট বক্স