বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ২২ অক্টোবরের মধ্যে সরাতে হবে সব বাঁধ

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২০ ইং
আগামী ২২ অক্টোবরের মধ্যে সরাতে হবে সব বাঁধ
মাথাভাঙ্গা নদী ও ভৈরব নদের বাঁধ অপসারণে দামুড়হুদা ইউএনওর হুঁশিয়ারি মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদী ও ভৈরবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করায় প্রত্যেক মাছ শিকারীক ডেকে বাঁধ অপসারণের জন্য নিদিষ্ট সময় বেঁধে এবং নির্দিষ্ট সময়ের ভেতর বাঁধ অপসারণ না করলে আইনের কঠোর হুঁশিয়ারি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই নির্দেশনা দেওয়া হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদী ও ভৈরবে বিভিন্ন গ্রামের কতিপয় মাছ শিকারী মাছ শিকার করে আসছেন। দামুড়হুদা মৎস্য কর্মকর্তা তাঁদের বিভিন্ন সময় সর্তক করার পরও এই বাধ অপসারণ না করে নিজের ইচ্ছা মতো মাছ শিকার করছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল মাছ শিকারীকে ডেকে ২২ শে অক্টোবরের মধ্যে নদী ও ভৈরব থেকে বাঁধ অপসারণের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে বাঁধ অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’