মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২০ ইং
জীবননগরে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
জীবননগর অফিস: জীবননগরে পুকুরের পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের রাজনগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাদরাসাছাত্র আব্দুল্লাহ (৯) একই পাড়ার ভুষিমাল ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে বন্ধুদের চিৎকারে ক প্রতিবেশীরা ছুটে এসে পানি থেকে দ্রুত উদ্ধার করে মাদরাসাছাত্র আব্দুল্লাহকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাদরাসাছাত্র আব্দুল্লাহর পরিবার।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল