বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে এক কাস্টমস কর্মকর্তার করোনায় মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২০ ইং
ঝিনাইদহে এক কাস্টমস কর্মকর্তার করোনায় মৃত্যু!
চুয়াডাঙ্গায় নতুন আরও ১৬ এবং মেহেরপুরে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা থেকে ৩১ আগস্ট প্রেরিত ৫৩ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ৩৭ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৩ জন। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন আরও ১৫ ও ঝিনাইদহে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে সাবেক এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা থেকে ৩১ আগস্ট প্রেরিত ৫৩ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ৩৭ জনের নমুনার ফলাফল নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৩ জন। গতকাল করোনা শনাক্ত ১৬ জনের মধ্যে ৩১ আগস্ট আলমডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মৃত রাকিয়া বেগমের প্রেরিত নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০ জনে। গতকাল করোনা আক্রান্ত ১৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ৩ জন। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৭৫ বছর পর্যন্ত। জানা যায়, ৩১ আগস্ট সোমবার জেলা সিভিল সার্জন অফিস করোনা আক্রান্ত সন্দেহে আলমডাঙ্গা উপজেলার করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধের নমুনানহ মোট ৫৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার উক্ত ৫৩টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধের নমুনাসহ গতকাল মোট ১৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ৩১ আগস্ট আলমডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে রাকিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। শরীরে করোনা উপসর্গ থাকায় মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার উক্ত নমুনায় করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া পিসিআর ল্যাব। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৪৪টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩২টি ও দামুড়হুদা উপজেলা ১২টি নমুনাসহ সংগৃহীত ৪৪টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৯৯৯টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৮৫৬টি, পজিটিভ ১ হাজার ২৭৩টি, নেগেটিভ ৩ হাজার ৫৮৩। গতকাল নতুন কোনো সুস্থ নেই, এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৭৮৯ জন, মৃত্যু ৩০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩ হাজার ৪১১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৪ জন। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ ১৫ জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে আরও ৫৩ জনের রিপোর্ট এসেছে যার ১৫টি পজিটিভ। নতুন পজিটিভগুলো মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনী উপজেলার ৪ জন ও মুজিবনগর উপজেলার ২ জন। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৫১০ জনের মধ্যে বর্তমানে ১২৫টি পজিটিভ ও ৩৬৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছেন ১১ জন। ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে সাবেক এক কাস্টমস সুপারের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে মারা যান শহরের আদর্শপাড়ার ইলাহী বিশ্বাসের ছেলে মো. গোলজার হোসেন (৬৯)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় ৩০ জনের মৃত্যু হলো। এদিকে, গতকাল মঙ্গলবার জেলায় নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৬৫২ জন আক্রান্ত হলেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান মঙ্গলবার জানান, সাবেক কাস্টম সুপার গোলজার হোসেন বেশ কিছুদিন জটিল রোগে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে তাঁকে গত ২৪ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য ২৫ আগস্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ আগস্ট ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। গোলজার হোসেন কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট পদে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নের্তৃত্বে লাশ দাফন কমিটি মঙ্গলবার দুপুরে তাঁর লাশ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলায় দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৫১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তিকে দাফন করেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’