বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এই ঘটনায় জড়িতরা অবশ্যই শাস্তি পাবে

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
এই ঘটনায় জড়িতরা অবশ্যই শাস্তি পাবে
সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি টগর প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিতুদহে একই পাড়ায় নিহত চারজন ও আহত এক পরিবারের মধ্যে আর্থিক সাহায্যে এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর নিজ হাতে জনপ্রতি ১০ হাজার টাকা ও ২০ কেজি চাল তুলে দেন মৃৃত ব্যক্তিদের পরিবারের হাতে। এ সময় এমপি টগর বলেন, যে ঘটনা এই অসহায় পরিবারের ওপর ঘটে গেছে, এটি অত্যান্ত হৃদয়বিদায়ক। যা মেনে নিতে খুবই কষ্ট হয়। তবে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা অবশ্যই শাস্তি পাবে। তিনি এই অসহায় পরিবারের ওপর খোঁজ রাখবেন বলে জানান। যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় নের্তৃবৃন্দদের আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান কাজল, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা হায়দার মল্লিক, এমপির দেহরক্ষী শাখওয়াত হুসাইন সুমন, আওয়ামী লীগের নেতা খালেক মাস্টার, লিটন, জামির হোসেন, সাদেক আলী, রাতুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’