মাদক ও চোরাচালান বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা
- আপলোড তারিখঃ
২২-০৭-২০২০
ইং
দর্শনা প্রেসক্লাবে মতবিনিময়কালে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান
দর্শনা অফিস:
দর্শনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসানের মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।
মতবিনিময়কালে লে. কর্নেল কামরুল আহসান বলেন, ‘একটি দেশ ও জাতিকে মেধা শূন্য করে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিতে একমাত্র মাদকই যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। দেশের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকের কালো থাবায় আক্রান্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথ গুনছে। মাদক সেবনে অনেক তরুণ ও যুবসমাজ জীবনীশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা হারিয়ে তাঁদের সম্ভাবনাময় ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। আবার অনেকেই নেশার যন্ত্রণায় ধুকে ধুকে হারিয়েছে প্রাণ। এ ছাড়া মাদক সেবনের ফলে অধিকাংশ মাদকসেবীরায় জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। তাই দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। বর্তমান সরকার মাদকদ্রব্য ও চোরাচালনের ওপর ব্যাপকভাবে নজরদারি বাড়িয়েছে। আমাদের সীমান্তরক্ষীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাদক ও চোরাচালান রোধে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়া সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধ করতে সাংবাদিকেরা ব্যাপক ভূমিকা পালন করতে পারে।’ এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থপানায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক এফ এ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহেমুদ, হানিফ মণ্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপলু, মনিরুজ্জামান সুমন, মাহমুদ হাসান রনি, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, রিফাত, বাধন প্রমুখ।
কমেন্ট বক্স