বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা আক্রান্ত, সুস্থ ৫

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা আক্রান্ত, সুস্থ ৫
মেহেরপুরে ৪, ঝিনাইদহে ৩৭ ও কুষ্টিয়ায় ৪৮ জনের শনাক্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জনসহ জেলায় নতুন ৫ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিসে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে নতুন ২৯ নমুনার ফলাফল আসে। উক্ত ফলাফলে ৫ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ২৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে। গতকাল নতুন ৫ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছির ১ জন, একাডেমি মোড়ের ১ জন ও ইসলামপাড়ার ১ জন। এছাড়া দামুড়হুদা উপজেলার দর্শনা আশা অফিসের ১ জন এবং শ্যামপুর গ্রামের ১ জন। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৪০টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১২টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ৩টি ও জীবননগর উপজেলা থেকে ২০টি নমুনাসহ সংগৃহীত ৪০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল জেলায় ৫ জন সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে দামুড়হুদা উপজেলার ২ জন, জীবননগর উপজেলার ১ জন এবং আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ২ জনসহ পাঁচজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২০১ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৩৫টি, মেহেরপুরের ৪টি, ঝিনাইদহের ৯২টি, কুষ্টিয়ার ১২৮টি ও নড়াইলের ৮৮টি নমুনাসহ ৩৪৭টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ৫ জন, মেহেরপুরে ৪ জন, ঝিনাইদহের ৩৭ জন, কুষ্টিয়ায় ৪৮, নড়াইলে ৩২ জনসহ মোট ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, চুয়াডাঙ্গায় নতুন ৫ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার তিনজন ও দামুড়হুদা উপজেলার দুইজন রয়েছেন। সবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামীকাল (আজ মঙ্গলবার) আক্রান্তদের বাড়ি ঘর পরিদর্শন করে লকডাউনসহ বাড়ির অবস্থা বুঝে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিকব আইসোলেসনের ব্যবস্থা নেবে। এছাড়া দামুড়হুদা আক্রান্ত দুইজনের বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১১২ জন, আলমডাঙ্গা উপজেলায় ৮০ জন, দামুড়হুদা উপজেলায় ৮৫ জন ও জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৭০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫৫ জন, দামুড়হুদা উপজেলায় ৫৮ জন ও জীবননগর উপজেলায় ১৮ জনসহ মোট ২০১ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৫০৮টি। প্রাপ্ত ফলাফল ২৩৭৫টি। করোনা শনাক্ত হয়েছে ৩০৭ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২০৬৬ জনের। সুস্থ ২০১ জন ও মৃত্যু ৩ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’