বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ, ৩৪ জনের নমুনা সংগ্রহ

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ, ৩৪ জনের নমুনা সংগ্রহ
মেহেরপুর ৩, ঝিনাইদহে ২৫, কুষ্টিয়ার ১১ ও নড়াইলের ১৭ জন করোনা শনাক্ত নিজস্ব প্রতিবেদক: চুয়ডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টের নতুন কোনো ফলাফল নেই। গতকাল শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে। গতকাল নতুন ৫ জন সুস্থ হয়েছেন। গতকাল রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গত পরশু শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোনো নমুনা সংগ্রহ করেনি। তবে গতকাল শনিবার সদর উপজেলা থেকে ২৩টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৮টি, দামুড়হুদা উপজেলা থেকে ৩টি নমুনাসহ সংগৃহীত ৩৪টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ রোববার প্রেরিত নমুনার ফলফল পাওয়া যাবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে মেহেরপুরের ৪টি, ঝিনাইদহের ৪৭টি, কুষ্টিয়ার ৬৭টি, নড়াইলের ৫৫টি নমুনাসহ ১৭৩টি নমুনা পরীক্ষা করে মেহেরপুরে ৩, ঝিনাইদহের ২৫ জন, কুষ্টিয়ায় ১১ জন ও নড়াইলে ১৭ জনসহ মোট ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহের ১টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এবং কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার কোনো নমুনা পরীক্ষা হয়নি। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন- সদর উপজেলায় ১০২ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭৮ জন, দামুড়হুদা উপজেলায় ৮২ জন ও জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ২৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৬ জন, দামুড়হুদা উপজেলায় ৫৮ জন ও জীবননগর উপজেলায় ১৮ জনসহ মোট ১৮৯ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪৩৯টি। প্রাপ্ত ফলাফল ২৩১২টি। করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২০২০ জনের। সুস্থ ১৮৯ জন ও মৃত্যু ৩ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’