বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুন ৭ জনসহ চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত ২৭৬

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২০ ইং
নতুন ৭ জনসহ চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত ২৭৬
২৪ ঘণ্টায় মেহেরপুরে ২, ঝিনাইদহে ৩৩ ও কুষ্টিয়ার ৩৫ জনের রিপোর্ট পজিটিভ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭৬ জন। গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার নতুন ৬০টি নমুনার ফলাফল আসে। যার মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকি ৩০টি রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের হাসপাতালের ২ জন, পুলিশ লাইনসের ১ জনসহ ৩ জন। আলমডাঙ্গা উপজেলার হারদী হাসপাতালের ১ জন, এরশাদপুর গ্রামের ১ জনসহ ২ জন, দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু কর্পোরেশন লাইনের গত সোমবার আক্রান্ত শ্রমিকের মেয়ে এবং জীবননগর উপজেলা পৌর এলাকার ১ জনসহ জেলায় মোট আক্রান্ত ৭ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৬২টি, মেহেরপুরের ২৪টি, ঝিনাইদহের ৭৭টি, কুষ্টিয়ার ১৬৫টি, নড়াইলের ৪৮টি নমুনাসহ ৩৭৬টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ৭ জন, ঝিনাইদহের ৩৩ জন, মেহেরপুরে ২, কুষ্টিয়ায় ৩৫ জন, নড়াইলে ২০ জনসহ মোট ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাকিগুলোর ফলাফল নেগেটিভ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ফলোআপ নমুনাসহ ৬২টি ফলাফল এসেছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সদরে ৩ জন, আলমডাঙ্গায় ২ জন, দামুড়হুদা উপজেলায় ১ জন ও জীবননগর উপজেলায় ১ জন। আক্রান্ত ৭ জনকেই বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। মেডিকেল টিম কাজ করছে আক্রান্তদের সার্বিক খোঁজ নিচ্ছে। উপসর্গ ও বাড়ির আইসোলেশনের অবস্থা বুঝে তাঁদের হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ২০টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১ টি ও দামুড়হুদা উপজেলা থেকে ৪ টি নমুনাসহ সংগৃহীত ২০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ৯৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭২ জন, দামুড়হুদা উপজেলায় ৭৩ জন ও জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ২৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে সদর উপজেলায় ৬০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৬ জন, দামুড়হুদা উপজেলায় ৫১ জন ও জীবননগর উপজেলায় ১২ জনসহ মোট ১৬৯ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৩৬৯টি। প্রাপ্ত ফলাফল ২২১০ টি। করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৯৯৭ জনের। সুস্থ ১৬৯ জন ও মৃত্যু ৩ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’