বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা আক্রান্ত
কুষ্টিয়া পিসিআর ল্যাবে ১১ জেলার ৩৭৫টি নমুনায় ৯৭টি পজেটিভ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দুই পরিবারের ৪ জনসহ জেলায় নতুন ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৯ জন। গতকাল নতুন আক্রান্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজন ও আলুকদিয়া একই পরিবারের মা-মেয়ে ২ জন, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের একজন ও মালিহাট গ্রামের একজন। এছাড়া দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের একজনসহ মোট ৭ জন। গতকাল আক্রান্ত ৭ জনের বয়স ২৩ থেকে ৫৭ বছরের মধ্যে। এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্য মতে, গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ জেলার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ৯৭টি নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২ জেলার ৩টি ফলোআপ রিপোর্টও পজেটিভ আসে। গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার নতুন ৩৬টি, মেহেরপুরের ৫৭টি, ঝিনাইদহের ৯৪টি, কুষ্টিয়ার ১২৫টি, নড়াইলের ৫৭টি, ময়মনসিংহের ১টি, গাইবান্ধার ১টি, রংপুরের ১টি, গোপালগঞ্জের ১টি, যশোরের ১টি ও মাগুরার ১টি নমুনামহ মোট ৩৭৫টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় নতুন ৭ জনের, মেহেরপুরের ৫ জনের, ঝিনাইদহের ২৮ জনের, কুষ্টিয়ার ৩১, নড়াইলের ২৩ জনেরসহ মোট ৯৪ জনের শরীরে নতুন করোনা শনাক্ত হয়েছে। গতকাল ময়মনসিংহের ১টি, গাইবান্ধার ১টি, রংপুরের ১টি, গোপালগঞ্জের ১টি, যশোরের ১টি ও মাগুরার ১টি পরীক্ষিত নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া মেহেরপুর জেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনেরসহ মোট ৩টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৩৭টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১৩টি ও দামুড়হুদা উপজেলা থেকে ২১টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে সংগৃহীত ৩টি নমুনাসহ ৩৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল জেলায় ৬ পুলিশ ও এক আনসার সদস্যসহ নতুন ৯ জন সুস্থ হয়েছেন। সুস্থ ৯ জনের চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের দুইজন, সদর উপজেলার একজন আনসার সদস্য ও দামুড়হুদা থানার ৬ পুলিশ সদস্য। সুস্থ কুলচাড়া দুইজন ও ৬ পুলিশ সদস্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন এবং অপর এক আনসার সদস্য ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে টিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন, দামুড়হুদা উপজেলার ১৪ ও জীবননগর উপজেলার ২ জনসহ মোট ২১ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গা উপজেলার ১৭ জন, দামুড়হুদা উপজেলার ৭ ও জীবননগর উপজেলার ১৬ জনসহ মোট ৬৫ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার দুই পরিবারের ৪ জন আক্রান্ত হয়েছে। তাঁদেরকে হোম আইসোলেশন ব্যবস্থায় রাখা হয়েছে। এছাড়া আলমডাঙ্গা উপজেলায় ২ জন ও দামুড়হুদা উপজেলায় আরও ১ জন আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে তাঁদের আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভিাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২১৫৬টি। প্রাপ্ত ফলাফল ২০২৬টি। করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৭৯৯ জনের। সুস্থ ১৪০ জন ও মৃত্যু ৩ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’