বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভুল বোঝাবুঝির অবসান করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২০ ইং
ভুল বোঝাবুঝির অবসান করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের পরিচালনা পরিষদের জরুরি বৈঠক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পদক্ষেপে দীর্ঘ দিনের ভুল বোঝাবুঝির অবসান হয়। চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের পরিচালনা পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের মাধ্যমে এ সুষ্ঠু সমাধান হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজারস্থ চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালনা পরিষেদর মধ্যে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পদক্ষেপে সুষ্ঠু সমাধান হয়। তিনি গতকাল বুধবার বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে উপস্থিত হয়ে দুটি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষের কথা শুনে এমপি ছেলুন জোয়ার্দ্দার মাদ্রাসার উত্তর-পশ্চিম বরাবর দ্বিতল ভবনসহ ১০ শতক জমি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের নামে অ্যাওয়াজ রেজিস্ট্রি করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি, এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতিদের নিজ নিজ প্রতিষ্ঠানবিষয়ক কিছু শর্ত রক্ষার প্রস্তাব একে অপরকে মেনে নিতে বলেন। এ প্রস্তাব দুই পক্ষই সর্বসম্মতভাবে মেনে নেন এবং একে অপরের বিরুদ্ধে যে সব অভিযোগ ছিল, তা লিখিতভাবে প্রত্যাহারে সম্মত হয়। একই সঙ্গে এমপি ছেলুন জোয়ার্দ্দার তাৎক্ষণিকভাবে নিজ খরচে এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের রান্নাঘর এবং বাথরুম নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে দুই পক্ষ সুষ্ঠু সমাধানে পৌঁছায়। গতকালই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরাবর এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের পরিচালনা পরিষদের পক্ষে ভবন নির্মাণে কোনো আপত্তি নেই মর্মে লিখিত দেওয়া হয়। ফলে ভবন নির্মাণে আর কোন বাঁধা রইল না। এ পুরো বিষয়টি সুষ্ঠু সমাধানে ভূমিকা রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহসভাপতি, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর জান্নাত আলী, দাতা সদস্য ওয়াহেদুল ইসলাম মালিক ভাদু, এতিমখানা লিল্লাহ বোডিং পরিচালনা পরিষদের সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সম্পাদক শাহরিন হক মালিক, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, মাহমুদুল ইসলাম মালিক পল্টু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’