বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সফল করার আহ্বান জানালেন ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
সফল করার আহ্বান জানালেন ডিসি নজরুল ইসলাম
আজ থেকে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হচ্ছে অনলাইনে ডিজিটাল মেলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অনলাইনে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বেলা ১১টায় জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত হন তিনি। ঘণ্টাব্যাপী এ সম্মেলনে ডিজিটাল বাংলাদেশ অনলাইন ডিজিটাল মেলা আয়োজনের নানা তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাসের সংকটকালীন পরিস্থিতিতে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তাঁদের মধ্যে সাংবাদিকেরা অন্যতম। জাতির সংকটকালীন সময়ে সরকারের পাশে আপনারা যে সহযোগিতা করছেন, এ জন্য জাতি আপনাদের স্মরণ রাখবে। আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, তার আরেকটি নতুন দিগন্ত হবে এবারের ডিজিটাল মেলা। ‘মুজিববর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এবারই প্রথম অনলাইনে ডিজিটাল মেলা হতে যাচ্ছে চুয়াডাঙ্গায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআইয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৮-৩০ জুন অনলাইন ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইনে এ মেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ জুন দুপুর ১টায় ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, ২৮-৩০ জুন জেলা পর্যায়ে সরকারের সকল ডিজিটাল অনলাইন ডিজিটাল মেলা কার্যক্রমের তথ্য চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (পযঁধফধহমধ.মড়া.নফ) ওয়েবসাইটে আপলোড করা হবে। একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ওয়েব পোর্টালে ভিজিট করে মেলায় অংশগ্রহণ করারও আহ্বান জানান তিনি। সম্মেলনে জেলায় ইন্টারনেট সেবার মান আরও কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, করোনার এ মুহূর্তে ইন্টারনেট তথ্য আদান-প্রদানসহ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনের প্রতিটি ক্ষণে অপরিহার্য হয়ে পড়েছে। এ জন্য জেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। অনলাইনে জুম অ্যাপে যুক্ত থেকে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সাংবাদিক শাহ আলম সনি, ফাইজার চৌধুরী, আরিফুল ইসলাম ডালিম, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, বিপুল আশরাফ, রেজাউল করিম লিটন, মাহফুজ মামুন, কামরুজ্জামান সেলিম, জহির রায়হান সোহাগ, সোহেল সজিব, খাইরুজ্জামান সেতু, মেহেরাব্বিন সানভী প্রমুখ। অপর প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া মমতাজ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’