বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ৫ কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২০ ইং
প্রায় ৫ কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে
গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা বিতরণকালে এমপি খোকন গাংনী অফিস: মানুষ বাঁচলে রাজনীতি করা যাবে, জীবনের শখ আহ্লাদ পূরণ করা যাবে তাই নিজেকে ও অপরকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে মাস্ক পরতে হবে, অনেকে মাস্ক মুখে রেখেছে বিভিন্ন মডেলিং করে। নাকের নিচে আর ঠোটের নিচে মাস্ক পরে লাভ নেই। আবার অনেকে নিয়মিত হাত ধোয়া বা কোনো কোনো সময়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানতে পারছেন না। কিন্তু তারপরেও জীবন বাঁচাতে আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাক, মুখ, কান ও চোখ ঢেকে রাখতে হবে। ভ্যান ও রিকসা চালকেরা যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের প্রতিও অনুরোধ জানান, মাস্ক ছাড়া যেন কাউকে কোনো মালামাল না দেওয়া হয়। মাস্কের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। গতকাল বুধবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ হাজার ১শ ফলদ ও বনজ গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দেশের প্রায় ৫ কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা দেখেছেন, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার লকডাউন তুলে দিয়ে আবারো তাদের এলাকার মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে লকডাউন করা হয়েছে। তাই পাশর্^বর্তী জেলাগুলোর দিকে তাকিয়ে আপনারা সতর্ক হউন। পাশাপাশি জেলা ছাত্রলীগের গাছ লাগানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন কর্মকাণ্ডে তরুণ-যুবকদের এগিয়ে আসার আহবান জানান এমপি খোকন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল-এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (মনি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম সেটু, শিশির, মাজিদুল ও শাহীন রেজা ও যুবলীগ নেতা মুক্তারুল ইসলামসহ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’