নতুন সুস্থ ১২ জনসহ মোট সুস্থ ১০১ জন
- আপলোড তারিখঃ
২১-০৬-২০২০
ইং
চুয়াডাঙ্গায় শিশু, আনসার সদস্যসহ চারজন করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় করোনা আক্রান্ত হয়ে মৃত সোলাইমান হকের পরিবারের এক শিশুসহ তিন সদস্য, এক আনসার সদস্যসহ নতুন চারজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮০ জনে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সিভিল সার্জন অফিস ৩৪ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ ও ৩০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল ৬ পুলিশ সদস্যসহ জেলায় নতুন ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ১০০ ছাড়িয়ে ১০১ জন।
গতকাল করোনা শনাক্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারের একজন আসনার সদস্য, দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার করোনা আক্রান্ত হয়ে মৃত সোলাইমান হকের পরিবারের দুই বছরের এক শিশুসহ তিনজন। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ১টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সংগৃহীত নমুনাটি পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, জেলায় নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে সদরে উপজেলা ১ জন আনসার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে তাঁর আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া দর্শনায় করোনা আক্রান্ত হয়ে মৃত সোলাইমান হকের পরিবারের এক শিশুসহ আরও তিনজন করোনা শনাক্ত হয়েছে। তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৫ জন, দামুড়হুদা উপজেলায় ৫৯ জন, জীবননগর উপজেলায় ১৩ জনসহ মোট আক্রান্ত ১৮০ জন। গতকাল আলমডাঙ্গা উপজেলায় ১ জন, দামুড়হুদা উপজেলায় ৯ জন, জীবননগর উপজেলায় ২ জনসহ নতুন ১২ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত সদর উপজেলায় ৪১ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৭ জন, দামুড়হুদা উপজেলায় ২৭ জন, জীবননগর উপজেলায় ৬ জনসহ মোট ১০১ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৯০৯টি। প্রাপ্ত ফলাফল ১৮১৮টি। করোনা শনাক্ত হয়েছে ১৮০ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৬৩৮ জনের। সুস্থ ১০১ জন ও মৃত্যু ২ জন।
অপর দিকে, গতকাল বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব চুয়াডাঙ্গার ৩৪, মেহেরপুর ৩৩ ও কুষ্টিয়া ১০৯টিসহ মোট ১৭৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এতে চুয়াডাঙ্গার ৪জন, মেহেরপুরের ৩ জন ও কুষ্টিয়া ১৯ জনসহ মোট ২৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চুয়াডাঙ্গার ১টি, মেহেরপুরের ১টি ও কুষ্টিয়ার ২টি ফলোআপ রিপোর্টসহ মোট ৪টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।
কমেন্ট বক্স