সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২০
ইং
সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জেয়ার্দ্দার বলেন, ‘শুধুমাত্র ভবন দিয়ে স্কুল-কলেজের উন্নয়ন হয় না। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অতন্দ্র প্রহরী হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এজন্য শিক্ষকদের প্রতিদিন নিজেদেরকে উন্নয়নের জন্য ঢেলে সাজাতে হবে।’
ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক এবং সরোজগঞ্জ ব্লাক স্পাইডার ক্লাবের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মসনাতসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স