বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সন্ত্রাস দমনের অন্যতম রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক বার্তা

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২০ ইং
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সন্ত্রাস দমনের অন্যতম রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক বার্তা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সন্ত্রাস দমনের অন্যতম রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গভীর শোক প্রকাশ করে এক শোক বার্তা প্রেরণ করেছেন। শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিম দায়িত্বভার গ্রহণ করেন এবং সন্ত্রাস কবলিত খুলনা বিভাগ তথা চুয়াডাঙ্গা জেলাকে রক্তাক্ত জনপদ থেকে শান্তির জনপদে রূপান্তরিত করেন। যার জন্য খুলনা বিভাগ তথা চুয়াডাঙ্গা জেলাবাসী তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অন্যতম সহচর ও ঘনিষ্ঠ সহকর্মী আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন, আমিন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ১১.১০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান রাজনীতিবীদ, জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র সাবেক সফল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম চিকিৎসাধীন অবস্থান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’