বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিষ্ণুপুরে শিশুকে ধর্ষণ, কিশোর আটক

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২০ ইং
বিষ্ণুপুরে শিশুকে ধর্ষণ, কিশোর আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার বিষ্ণুপুর ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার বেলা তিনটার দিকে উপজেলার বিষ্ণপুর বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ধর্ষণের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে (১৫) আটক করেছে দামুড়হুদা থানার পুলিশ। আটক কিশোর বিষ্ণুপুর পাখিপাড়ার বেল্টু রহমানের ছেলে ও বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঝরে পড়া ছাত্র। জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে বাড়ির পাশের একটি বাগানে খেলা করছিল ওই শিশুকন্যা। সে সময় প্রতিবেশী ওই কিশোর তাকে বনভোজনের কথা বলে পাশে ডাক দেয় এবং তার মুখ চেপে ধরে চাচা মণ্টুর বাড়ির বাথরুমে নিয়ে যায়। এ সময় বাথরুমের দরজা বন্ধ করে শিশুকন্যার মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার শিশুকন্যা সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। পরে প্রতিবেশী ও পুলিশের সহযোগিতায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে ১৪৪ ধারায় জবানবন্দি রের্কড করা হয়েছে। এদিকে শিশুকন্যার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, এ ঘটনায় বেল্টু রহমান বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য টাকা-পঁয়সা দিয়ে মীমাংশার জন্য তাঁদের চাপ দিতে থাকেন। শুধু তাই না, মামলা করলে তাঁদেরকে হত্যার হুমকি দেন বেল্টু রহমান। এ ঘটনার খবর পাওয়া মাত্র বিষ্ণুপুর ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ওই কিশোরকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের শাস্তির দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছে। অভিযুক্ত ওই কিশোরের শাস্তির দাবি জানিয়ে স্থানীয় ইউপি সদস্য আইনুদ্দিন ও এলাকাবাসী জানান, দেশের এমন কঠিন সময়ে এ ধরনের ঘটনার জন্য অভিযুক্ত ওই কিশোরের কঠিন শাস্তি হওয়া উচিত। এমন ঘটনা যেন আর না ঘটাতে পারে, সে ধরনের শাস্তি দেওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুকন্যার পিতা আবুল কালাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। যেহেতু অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক, সে ক্ষেত্রে আমরা তাকে শিশু আদালতে পাঠাব। সেখান থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’