বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলার কোনো প্রান্তে চাঁদাবাজি করা যাবে না

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২০ ইং
জেলার কোনো প্রান্তে চাঁদাবাজি করা যাবে না
চুয়াডাঙ্গায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনাকালে এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সড়ক ও মহাসড়কে সব রকমের চাঁদাবাজি বন্ধের সরকারি নির্দেশনা পালনের জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনের মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে চলতে হবে সড়ক ও মহাসড়কে পরিবহন মালিক ও শ্রমিকদের। আইন অমান্য হলে ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। জেলার কোনো প্রান্তে চাঁদাবাজি করা যাবে না। পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কথা বলে টাকা আদায় করে।
আলোচনা সভায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুব কবির, ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয়, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, জেলা বাস-ট্রাক সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’