বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীকে হুমকি ও মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২০ ইং
পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীকে হুমকি ও মারধরের অভিযোগ
দর্শনায় থানার করোনা আক্রান্ত রাধুনীকে গ্রামে ঘুরতে নিষেধ করায় দর্শনা অফিস: দর্শনা থানায় ধারাবাহিকভাবে একের পর এক পুলিশ সদস্য আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে থানা লকডাউন করা হয়েছে। এমতাবস্থায় থানার রাধুনী দর্শনা পৌর এলাকার পরানপুর রিফুজী কলোনীপাড়ার আশাদুলের স্ত্রী পারুল খাতুন নিয়মিত থানার অভ্যান্তরে প্রবেশ ও কাজ শেষে গ্রামের বিভিন্ন পাড়ায় বেপরোয়াভাবে ঘোরাঘুরি করতে থাকায় পরানপুর গ্রামের সাংবাদিকসহ বেশ কিছু সচেতন নাগরিক রাধুনী পারুলকে বেপরোয়া ঘোরাঘুরি করতে নিষেধ করেন। কিন্তু পারুল গ্রামবাসীর এ নিষেধ উপেক্ষা করে পুলিশের কাছে গ্রামবাসীর নামে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দর্শনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কুদ্দুসসহ সাদা পোশাকে চার পুলিশ সদস্য রাধুনী পারুলকে সঙ্গে নিয়ে পরানপুর গ্রামের ওই সাংবাদিকসহ সাতজনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ বিষয়ে ওই গ্রামের আসান আলীর ছেলে শরিফ, হারুন অর রশিদের ছেলে রাকিব ও বকতিয়ারের ছেলে রাসেল জানান, ‘থানার একের পর এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাই আমরা পারুল ও এলাকার কথা ভেবে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলেছিলাম। কিন্তু রাধুনী পারুল দর্শনা থানার এএসআই কুদ্দুসকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশকে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। আমরা এ ঘটনায় হতবম্ব হয়ে পড়েছি। পরে একই পাড়ার মহিবুল দর্জি, হাবিবুর রহমানের বাড়িতে গিয়েও পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদান করে। এছাড়া একই গ্রামের আ.সবুরের ছেলে সাগর নামের এক ব্যক্তি তার দোকান থেকে বাইরে নিয়ে এসে মারধর করা হয়েছে।’ এ বিষয়ে এএসআই কুদ্দুস বলেন, ‘আমি এ ঘটনার কথা শুনে সবার বাড়িতে গিয়েছিলাম ঠিকই। কিন্তু কারও বাড়িতে গিয়ে গালিগালাজ ও হুমকি দিইনি।’ দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান জানান, ‘এ ধরনরে কোনো ঘটনার কথা আমার জানা নেই।’ এদিকে, গত রোববার রাধুনী পারুলের করোনা পজেটিভ এসেছে। আর ওইদিন সকালে দর্শনা পৌরসভার ত্রাণ বিতরণের সময় রাধুনী পারুল খাতুন দর্শনা পৌরসভায় ত্রাণসামগ্রী আনতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে ও পৌরসভার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করায় গতকাল পৌর কর্তৃপক্ষ পৌরসভার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কথা বলেন পৌরসভার বেশ কয়েকজন। পরে গতকালই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে রিফুজী কলোনীর রাধুনী পারুলের বাড়ি লকডাউন করে দেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’