বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার তিনজন জীবিত উদ্ধার, নিখোঁজ আরও ৩

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২০ ইং
আলমডাঙ্গার তিনজন জীবিত উদ্ধার, নিখোঁজ আরও ৩
ফরিদুপরের সদরপুরে পদ্মা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবি সমীকরণ প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছয়জন নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার শয়তানখালী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাজেদ আলীর ছেলে আমজাদ, হানেফের ছেলে মমিন হোসেন, ও আজিজুল হকের ছেলে একরামুল হোসেনকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। বাকি তিনজন একই গ্রামের মৃত তারাচাঁদ মণ্ডলের ছেলে রাজ্জাক (৫৫), নূরাল হোসেনের ছেলে শাহাবুল (৩৫) ও আয়নাল হোসেনের ছেলে শিলন হোসেন (২৫) এখনো নিখোঁজ রয়েছেন। জানা গেছে, শুক্রবার দুপুরে নদী পার হওয়ার সময় উত্তাল ঢেউসহ স্রোতের কবলে পড়ে ২৬ জন নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন ছয়জন। এরা সবাই কৃষি শ্রমিক ও কৃষক। পরে আরও তিনজনকে জীবিত অবস্থায় করে উদ্ধার কর্মীরা। জেলার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, নিখোঁজদের উদ্ধার করতে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে উদ্ধার কাজ শুরু হবে। তিনি বলেন, নিখোঁজ ও তীরে ফেরত আসাদের মধ্যে অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষি কাজে সহায়তার জন্য এসেছিল। এদিকে, আলমডাঙ্গার আইলহাসের হোসেনপুরে নিখোঁজ তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা গ্রাম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’