বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গায় পুলিশসহ আরও ৬ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক পুলিশ সদস্যসহ নতুন ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৪২টি ফলাফল প্রকাশ করে। এর মধ্যে জীবননগর উপজেলায় ২ জন, দামুড়হুদা উপজেলায় একজন পুলিশ সদস্যসহ ২ জন, আলমডাঙ্গায় উপজেলায় ১ জনসহ মোট ৬ জনের রিপোর্র্ট পজেটিভ এবং অন্য ৩৬টি নেগেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ জন। এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে গতকাল ৩৬টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জীবননগর উপজেলা থেকে ১৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ১২টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৯টি নমুনাসহ ৩৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জেলায় করোনা শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪১ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৯ জন, জীবননগর উপজেলায় ৬ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জনসহ জেলায় মোট আত্রান্ত ৯৬ জন। এর আগে শনিবার সর্বশেষ ২৫টি নমুনার ফলাফল আসে, যার মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১১০৫টি, প্রাপ্ত রিপোর্ট ৯৯৩টি, পজেটিভ ৯৬টি, নেগেটিভ ৮৯৭টি, সুস্থ ৩২ ও মৃত্যু ১। রোববার পাঠানো ৩৬টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১১২টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৪ জন ও হোম আইসোলেসনে আছেন ৫৭ জন চিকিৎসাধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’