আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ঈদ পরবর্তী আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘দেশে প্রায় আড়াই মাস আমরা সবাই করোনার কারণে ঘরবন্দি জীবন কাটাচ্ছি। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে করোনা থাবা বসিয়েছে। লাখ লাখ মানুষের জীবনহানী ঘটেছে, সমগ্র পৃথিবীজুড়ে আতঙ্ক বিরজমান। বাংলদেশেও মহামারি করোনায় প্রায় ৪২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। যার মধ্যে সাড়ে ৫ শ মানুষ মৃত্যুবরণ করেছে। আপনাদের কাছে অনুরোধ, সরকারি বিধি-নিষেধ মেনে চলুন, মুখে মাস্ক ব্যবহার করুন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আমরা কিন্ত তৃতীয় ধাপে পা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। ঈদের আগে ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। এ ছাড়াও পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়াও আলমডাঙ্গায় ৪৭৭টি মসজিদে ৫ হাজার করে টাকা সরকার থেকে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, খন্দকার হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুছা, ডা. অমল কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ সালাউদ্দিন, প্রভাষক গোলাম সরোয়ার, নুরুল ইসলকম দিপু প্রমুখ। সৌজন্য সাক্ষাত শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমিতে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং বধ্যভূমির খোঁজখবর নেন।