বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিঙ্গাপুরে নতুন ৭৬৮ জন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২০ ইং
সিঙ্গাপুরে নতুন ৭৬৮ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে নতুন করে ৭৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে, আজকে নতুন ৭৬৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭০৭ জনে। শুক্রবার আক্রান্তদের বেশিরভাগই অভিবাসী। ডরমেটরিতে বসবাসকারী ৩ লাখ ২৩ হাজার অভিবাসীর মধ্যে ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ১০ জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্স বাকিরা ওয়ার্ক পাশ হোল্ডার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭০৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর ২০ জনের মৃত্যু হয়েছে। ৬ জন করোনায় পজিটিভ ছিল তবে তাদের মৃত্যু করোনায় নয় অন্য কারণে হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। অভিবাসীদের থাকার জায়গা বিভিন্ন ডরমেটরি থেকে ১৩ সপ্তাহে প্রথমে ১০ হাজার আক্রান্ত হয়েছিল। পরে ১০ হাজার আক্রান্ত হয়েছেন মাত্র ২ সপ্তাহে। মঙ্গলবার থেকে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে। লোকজন কাজে ফিরতে শুরু করেছে। তবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে সেগুলোকে কঠোর বিধি-নিষেধ মেনে চলতে হবে। যেমন, অফিসে কর্মীদের সারাদিন ফেস মাস্ক পরে থাকতে হবে এবং লাঞ্চ ব্রেকের সময় কর্মীরা একত্রিত হতে পারবেন না। দেশজুড়ে নতুন করে যেসব বিধি-নিষেধ জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলোকে কোভিড-১৯ এর দুনিয়ায় নতুন স্বাভাবিক কর্মকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ডরমেটরিতে আইসোলেশনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। সেখানে তাদের দৈনন্দিন চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে। এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি হলো সিঙ্গাপুর। মূলত শ্রমিকদের এসব ডরমেটরি থেকেই এই ভাইরাসটির সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দেশটি ডরমেটরির বাইরে করোনার সংক্রমণ ঠেকাতে পারলেও শ্রমিকদের মধ্যে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়ছেই।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’