বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের চুয়াডাঙ্গা পরিদর্শন : সন্তোষ প্রকাশ

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২০ ইং
খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের চুয়াডাঙ্গা পরিদর্শন : সন্তোষ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের নিয়োগকৃত চুয়াডাঙ্গা জেলা ত্রাণ সমন্বয়ক ও খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম চুয়াডাঙ্গা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি জেলার সার্বিক করোনা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ওএমএস-এর চাল বিতরণ কর্মসূচি, খাদ্যগুদাম, টাউন ফুটবল মাঠে স্থানান্তরিত কাঁচাবাজার পরিদর্শনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার তাঁর সরকারি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন খাদ্যসচিব ড.মোছাম্মৎ নাজমানারা খানুম চুয়াডাঙ্গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। পদির্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’