বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও দুজনের নমুনা সংগ্রহ

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও দুজনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে নতুন দুইজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে ফলাফল এসেছে দুটি। যার সবগুলোই নেগেটিভ। রোববার (৩ মে) দামুড়হুদা উপজেলা থেকে দুটি নমুনা সংগহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে (২ মে) শনিবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে নতুন আটজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই দিনে ফলাফল এসেছে ৩০টি। যার সবগুলোই নেগেটিভ। শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩টি, দামুড়হুদা উপজেলার ৫টি নমুনা সহ মোট ৮টি নমুনা সংগহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১ মে শুক্রবার কোনো নমুনা সংগ্রহ হয়নি এবং নতুন কোন ফলাফল পাইনি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ৩০ এপ্রিল ২৮ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে ২৬টি ও বিকেলে আরও একটি নমুনাসহ মোট ২৮টি নমুনা সংগ্রহ করা হয়। একই দিনে পূর্বের অমিমাংশীত ২৮টি পজেটিভ রিপোর্টের ফলাফল প্রকাশ করে আইইডিসিআর। উক্ত ২৮টি পজেটিভ রিপোর্টর মধ্যে ২৭টিই নেগেটিভ ও ১াট পজেটিভ বলে আইইডিসিআর জেলা সিভিল সার্জনকে জানায়। ৩০ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরো ১৫টি নমুনার নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে সিভিল সার্জন অফিসে। ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের এক ব্যক্তি। তাঁর কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করণ ও তাঁর পরিবারে অন্য সদস্য যেন তাঁর থেকে করোনা সংক্রমিত না হয় সে বিষয়ে খোঁজ নেওয়া হয়। পরে দেখা যায় তাঁর বাড়িতে আলাদা রুমে কোয়ান্টোইনে রাখার ব্যবস্থা নেই। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালের আইসোলেসনে ভর্তি রাখে। তাঁর শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (২ মে) প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৩৮০টি, প্রাপ্ত রিপোর্ট ২৮১টি, পজেটিভ ৯টি, নেগেটিভ ২৭২টি, সুস্থ ১ ও মৃত্যু শূন্য। ৩ মে পাঠানো ২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৯৯টি নমুনা।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু