মার্কিন গবেষণা : ২০২২ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের দাপট
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট ২০২২ সাল পর্যন্ত থাকতে পারে বলে মার্কিন এক গবেষণায় জানানো হয়েছে। বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষের মধ্যে এ ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা গড়ে না ওঠা পর্যন্ত এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞদের দলটি। সম্প্রতি ইউনিভার্সিটি অফ মিনেসোটা সেন্টার ফর ইনফেক্শন ডিজিজ রিসার্স এন্ড পলিসি'র এক গবেষণার এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষণ বা অসুস্থতা ছাড়াই সংক্রমিত ব্যক্তিদের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এটি ইনফ্লুয়েঞ্জা থেকেও নিয়ন্ত্রণ করা বেশি কঠিন হবে বলে জানিয়েছে গবেষকরা। বিশেষজ্ঞদের মতে, এত তাড়াতাড়ি এই অতিমারী থেকে রেহাই মিলবে না। সে কারণে আগামী ২ বছর এই সংক্রমণের হাত থেকে বাঁচতে প্রস্তুতি নিতে হবে সকলকে। করোনাকে বিনাশ করতে দ্রুততার সঙ্গে প্রতিষেধক তৈরির কাজ চলছে। কিন্তু তা এ বছরে মিললেও তার পরিমাণ কম থাকবে। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আরও ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে বলেও জানিয়েছে তারা। দেশটি ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ আক্রান্ত না হওয়া পর্যন্ত এই সংক্রমণ চলবে। গবেষণায় বলা হয়েছে, আগামী শীতে যুক্তরাষ্ট্রকে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবেলা করতে হতে পারে। বর্তমান পরিস্থিতির চেয়ে তখনকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জন্য মার্কিন সরকারকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় কার্যত স্তব্ধ জনজীবন। সংক্রমণ রুখতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে লকডাউন চলছে। তবে ২০২২ সাল পর্যন্ত করোনাভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।
কমেন্ট বক্স