বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৯৩২ জন আক্রান্ত, অধিকাংশই অভিবাসী শ্রমিক

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২০ ইং
সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৯৩২ জন আক্রান্ত, অধিকাংশই অভিবাসী শ্রমিক
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে নতুন করে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩২ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা অনেকটাই বেশি। এক দিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫২৮। গত মাস থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও প্রথম দিকে সেখানে আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে, সেখানে নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। তাঁরা সবাই সেখানকার বিভিন্ন ডরমিটরিতে বসবাস করেন। দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন। গত কয়েক সপ্তাহে সিঙ্গাপুরে নতুন করে যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মাত্র পাঁচজন সেখানকার নাগরিক বা স্থানীয় বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বাকিরা সবাই দেশটির অভিবাসী শ্রমিক। ডরমেটরিতে এক রুমে অনেক অভিবাসী একসঙ্গে থাকেন। ফলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুরে বসবাসরত অনেক বাংলাদেশি কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে অনেক কর্মী কাজ হারিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ তাঁরা আবার কাজে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১০১ জন। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে, ১ হাজার ২৪৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ৮৪২টি। অপরদিকে করোনায় আক্রান্ত ২১ জনের অবস্থা গুরুতর। তারা চিকিৎসা নিচ্ছেন। ৩০ এপ্রিলের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫২৮ এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯০ জন। তবে এদিন কারো মৃত্যু হয়নি।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু