বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক-৩

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২০ ইং
গাংনীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক-৩
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা সেন্টার পাড়া থেকে ৬৩৯ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহণে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালিয়ে ট্রাক ও মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক গাংনীর ছাতিয়ান ঈদগাহ পাড়ার সায়েদ আলীর ছেলে সাব্বির (১৯), একই গ্রামের মাদক পাচারকারী হামিদুল ইসলামের ছেলে রানা (২০) ও কাজিপুর বুড়িপোতা পাড়ার মিয়াজির ছেলে দুঃখু মিয়া (২০)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, হাড়াভাঙ্গা সেন্টারপাড়া হতে রাশিদা এন্টারপ্রাইজের বালুভর্তি একটি ট্রাকে করে মাদক পাচার হচ্ছে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম বেরিকেড দেয়। এ সময় ট্রাকচালক ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু