বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় সেনা সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২০ ইং
শৈলকূপায় সেনা সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামে হামলায় আহত আরাফাত রহমান বিশ্বাস (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। প্রতিবেশী পদমদী গ্রামের গোলাম জোয়ার্দ্দারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আরাফাতকে কুপিয়ে জখম করা হয়। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরাফাতের। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত শেখপাড়া গ্রামের কুটিপাড়ার সাবেক সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ বিশ্বাসের ছেলে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহত আরাফাতের পিতা বিদ্যুৎ বিশ্বাস অন্য দুই চাচার জমি কিনে বাড়ি নির্মাণ করেন। ওই জমি কম টাকায় কিনতে চেয়েছিলেন পার্শ¦বর্তী গ্রামের গোলাম জোয়ার্দ্দার। জমি কিনতে না পেরে বাড়িতে যাতায়াতের পথ নিয়ে প্রায় গোলাম জোয়ার্দ্দারের সঙ্গে তর্কবিতর্ক হয় বিদ্যুৎ বিশ্বাসের। মঙ্গলবার দুপুরে যাতায়াতের পথ ঘেরাকে কেন্দ্র করে গোলাম জোয়ার্দ্দার ও তাঁর ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী উজ্জ্বল, ভাতিজা সানোয়ার, আনোয়ার ও রাজ্জাক আতর্কিতভাবে সাবেক সেনা সদস্য বিদ্যুতের বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলের ওপর হামলা চালান। হামলায় গুরুত আহত হন আরাফাত। প্রথমে শৈলকূপা ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতর চাচাত ভাই লিংকন হোসেন বিশ্বাস জানান, হামলার পর থেকে হত্যাকারীরা পাতক রয়েছেন। তিনি বলেন, ‘আমার চাচাত ভাই আরাফাত খুবই নিরীহ প্রকৃতির ছিল। কারো সঙ্গে মিশত না। প্রয়োজন ছাড়া কারো সঙ্গে কথাও বলত না। এমন একজন সুবোধ ছেলেকে ওরা তুচ্ছ ঘটনায় খুন করল।’ ঘটনার সত্যতা স্বীকার করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকা- ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ফলে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার প্রক্রিয়া চলছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর শৈলকূপায় আসবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু