করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত্যু ১ লাখ ৮৩ হাজার, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি
- আপলোড তারিখঃ
২৪-০৪-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৯ হাজার ৭০৪ জন মানুষ। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২৮০ জন। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাত লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৭৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৬০১ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ২১ হাজার ৭১৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯১৫ জন। যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ হাজার ৮৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৪৩ জন।
এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৩৫ জন, মারা গেছেন ২১ হাজার ৩৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৪১ হাজার ৩৩১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৪৮ জন, মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৪০০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৩৮ জন, মারা গেছেন ১৮ হাজার ১৫১ জন এবং সুস্থ হয়েছেন ৬৮৩ জন। ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯১১ জন।
কমেন্ট বক্স