বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২০ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে এদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) জিনোম গবেষণাগারে পাঠানো হয়েছে। নমুনা সংগৃহীত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীর মধ্যে রয়েছে দুইজন চিকিৎসক, পাঁচজন নার্স, ইন্টার্নি স্টুডেন্ট, আয়া, ওয়ার্ডবয়সহ মোট ২১ জন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেকর্ড অনুযায়ী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত কিডনিজনিত অসুস্থতা নিয়ে শহীদ উদ্দীন হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় ১২ এপ্রিল তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থানকালে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে চিকিৎসা সেবা দেওয়া ও সংস্পর্শে আসা চিকিৎসক, নার্সসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ২১ জনের কারো শরীরে করোনার উপসর্গ দেওয়া যায়নি। তাঁরা সার্বক্ষণিক পিপিই পরিধান করে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন। তবে কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে কোয়ারেন্টাইন ব্যবস্থায় নেওয়া হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্ব্বশেষ তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪১ জনের। ফলাফল এসেছে ৯০ জনের। পজেটিভ ১ জন ও নেগেটিভ ৮৯ জন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সম্প্রতি চিকিৎসা নেওয়া এক ব্যক্তির ঢাকা থেকে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় ওই ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে চিকিৎসাসেবা দেওয়া ও সংস্পর্শে আসা চিকিৎসক, নার্সসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী