বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২০ ইং
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে মেহেরপুর জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলের দিকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন করোনাভাইরাস সম্পর্কে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি