বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২০ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনীতে ২ ব্যবসায়ীর কাছে থেকে ১ হাজার ১ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ষোলটাকা ইউনিয়নের ঝোড়পাড়া ভোলাডাঙ্গা গ্রামের মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা হাট বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি আইন না মানায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলো ছাতিয়ান গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে আইয়ুব আলী ১ শ ও বামন্দী গ্রামের হাজি আব্দুল বারীর ছেলে চঞ্চল ১ হাজার টাকা। এ ছাড়াও ষোলটাকা ইউনিয়নের ঝোড়পাড়া ভোলাডাঙ্গা গ্রামের মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা হাট বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানসহ সঙ্গীয় ফোর্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী