বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২০ ইং
আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলায় মাটির নিচ থেকে একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে, শনিবার রাতে উপজেলার গড়গড়ি গ্রামের জনৈক মণ্টুর মণ্ডলের বাড়ি থেকে রকেট লাঞ্চারটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, রকেট লাঞ্চার উদ্ধারের ঘটনাটি যশোর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চুয়াডাঙ্গায় এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করবেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মণ্টু মণ্ডলের বাড়িতে গৃহনির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। শনিবার দুপুরের পর শ্রমিকরা মাটি কাটার সময় লোহার শক্ত একটি বস্তু দেখতে পান। সেটি দেখে ভারী অস্ত্রের মতো মনে হওয়ায় কাছের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। বিকেলেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লাঞ্চার হিসাবে শনাক্ত করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে রকেট লাঞ্চারটি উদ্ধার করে। বর্তমানে রকেট লাঞ্চারটি আলমডাঙ্গা থানাতেই একটি বস্তার মধ্যে রাখা হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ এতে মরিচা পড়ে গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী