বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে করোনাভাইরাস সন্দেহে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২০ ইং
জীবননগরে করোনাভাইরাস সন্দেহে নারীর মৃত্যু
জীবননগর অফিস: জীবননগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রেহেজান (৬৫) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত রেহেজান খয়েরহুদা গ্রামের পূর্বপাড়ার মৃত আ. লতিফের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পার্শ্ববতী উপজেলা মহেশপুরে এক আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে আশার পর থেকে সর্দি, কাঁশি, জ্বর ও পাতলা পায়খানাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। সে কারণে সবাই ধারণা করছেন, তাঁর করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এ সংবাদ শোনামাত্র শুক্রবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি টিম তাঁর বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। এদিকে, এ ঘটনায় রেহেজানের বাড়িসহ তাঁর পাশের ৮টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, মৃত রেহেজানের সর্দি, কাঁশি ও জ্বর ছিল, যে কারণে গ্রামবাসীরা অভিযোগ করলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল তথ্য বলা যাবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী