বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২০ ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা
মুজিবনগর অফিস: দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জনের কাছে থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে মুজিবনগরের বিভিন্ন স্থানে বাড়ির বাইরে ঘোরাফেরা করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। এ সময় মুজিবনগর থানা পুলিশে একটি দল সহযোগিতা করেন। এছাড়াও সকলকে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সবাইকে ঘরে থাকতে মাইকিং করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি