ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০২০
ইং
মেহেরপুরে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মেহেরপুরে অভিযান চালিয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহর, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, কোলার মোড়, আমঝুপি ও বারাদী বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরাকারীদের অযথা বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান। বগুড়া সেনানিবাস ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিক ইসলামসহ সেনাবাহিনীর সদস্যরা অভিযান অংশগ্রহণ করেন। অভিযান চলাকালীন সময়ে করোনাভাইরান কোভিড-১৯ প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৭ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরকারের নির্দেশনা অমান্যকারী ওইসব ব্যক্তিদের নিকট থেকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করে। সেই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়।
কমেন্ট বক্স