বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারি নির্দেশনা না মানায় জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২০ ইং
সরকারি নির্দেশনা না মানায় জরিমানা
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকান, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা গেছে, দামুড়হুদা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। দুটি মামলায় দুজনকে ৩ শ টাকা জরিমানা করেন তিনি। সদর হাসপাতাল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। একটি মামলায় ২ শ টাকা জরিমানা করেন তিনি। সদর এবং আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। তিনি তিনটি মামলায় মোট ৭ হাজার ২ শ টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী