আজ থকেে তনি ভাগে হবে চাল বতিরণ
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০২০
ইং
ওএমএস চাল বতিরণে সামাজকি দূরুত্ব মানছে না মানুষ
নজিস্ব প্রতবিদেক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চুয়াডাঙ্গায় দুস্থ, অসহায় ও খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে সরকার। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলার কথা থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেটি মানছেন না। গা ঘেঁষে দাঁড়িয়ে ১০ টাকা দরে চাল নিচ্ছেন অসহায় মানুষগুলো। একাধিকবার নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কথা প্রশাসন থেকে মাইকে বলা হলেও কেউ তা মানছেন না। কার আগে কে চাল নেবে, সেটি তাদের মূল লক্ষ্য ছিল।
এদিকে, এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক ওয়ার্ডকে তিনটি এলাকায় ভাগ করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘হঠাৎ আমি বিষয়টি সম্পর্কে জানতে পারি। সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে আমি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, যেহুতু এটি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে তিনটি ভাগে ভাগ করা হবে। পর্যায়ক্রমে তিনদিনে তিন এলাকার মানুষ চাল নিতে আসবে। মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।’
ন
কমেন্ট বক্স