মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ শ পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২০ ইং
৫ শ পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে অসহায় গরিব দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার ৫টি থানা এলাকায় চুয়াডাঙ্গার পুলিশ সপুার জাহিদুল ইসলাম নিজে যেয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। জানা গেছে, সরকার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজের নিজের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন। তা ছাড়া নিত্যপণ্যের দোকান বাদে সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতে কর্মবঞ্চিত গরিব, দুস্থ ও অসহায় মানুষরা পড়েছে চরম বিপাকে। চুয়াডাঙ্গার পুলিশ সপুার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি ৫ শ কর্মবঞ্চিত গরিব পরিবারের মধ্যে ৩ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম লবন, ২৫০ গ্রাম পিয়াজ, ১০০ গ্রাম গুড়া হলুদ, ১০০ গ্রাম কাঁচা মরিচসহ প্রায় ৭ কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী