মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৬১ জন হোম কোয়ারেন্টাইনে

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৬১ জন হোম কোয়ারেন্টাইনে
নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা আরও ৬১ জন বেড়ে ২১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৩ জন, জীবননগর উপজেলার ৭৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৬৪ জন ও দামুড়হুদা উপজেলার ৪৮ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। তা ছাড়া ১৪ দিন অতিবাহিত হওয়ায় ও কেনো প্রকার সিনট্রম না পওয়ায় ৭ জনকে হোম কোয়ারেন্টইন থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এদিকে, সরকারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নিকট গত তিন মাসে প্রবাস থেকে ফিরে আসাদের একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তালিকাটিতে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার ৭ হাজার ৭৯০ জনের নাম আছে। এ তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তাঁদেরকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে কিনা, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাঁরা বিদেশ ফেরত, তাঁদেরকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিদেশ ফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে। না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী এবং দণ্ডবিধি অনুযায়ী তাঁদের জেল-জরিমানা উভয় দণ্ড হতে পারে। এদিকে, হোম কোয়ারেন্টাইনে থাকার পরও নিয়ম না মেনে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন একজনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী