বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পণ্যের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২০ ইং
মুজিবনগরে পণ্যের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা প্রশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ, গোপালনগর ও ভবেরপাড়া বাজারে চালসহ বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান ও করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় চালের দাম বেশি রাখায় ও দোকানে মূল্যতালিকা না রাখার দায়ে কেদারগঞ্জ বাজারের দুজন ব্যবসায়ী ও ভবেরপাড়া বাজারের দুজন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। অভিযান চলাকালে তিনি সব ব্যবসায়ীকে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, যদি কোনো ব্যবসায়ী করোনাভাইরাসের অজুহাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা মূল্য বৃদ্ধি করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি