মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণতান্ত্রিক দেশে একটা মানুষ হাওয়া হয়ে যেতে পারে না

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
গণতান্ত্রিক দেশে একটা মানুষ হাওয়া হয়ে যেতে পারে না
মেহেরপুরের নিখোঁজ সাংবাদিক কাজলকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন মেহেরপুর অফিস: নিখোঁজ ফটো সাংবাদিক, পক্ষকাল পত্রিকার সম্পাদক ও মেহেরপুরের সন্তান শফিকুল ইসলাম কাজলকে ফিরে পাওয়ার দাবিসহ বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের বাড়িতে হামলা এবং কুড়িগ্রাম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুরের সাংবাদিক ও নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শফিকুল ইসলাম কাজলের বড় ভাই রফিকুল ইসলাম শামিম বলেন, ‘আমার ভাই দিন আনে দিন খাই, তার কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই। এই সাংবাদিকতার কারণেই সে নিখোঁজ হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী কাছেও আমাদের অনুরোধ, আমার ভাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।’ কাজলের ভাবি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমরা যেন আমার ভাইকে সুস্থভাবে ফিরে পাই।’ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বোন মিলি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার ভাইকে ফিরে পেতে চাই যেকোনো মূল্যে।’ কাজলের বড় ভাইয়ের মেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান জানিয়ে তাঁর চাচাকে ফিরে পেতে চায়। ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জিটিভি ও অবজারভারের জেলা প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, দিনকালের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ রবি, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, নাগরিক সমাজের পক্ষে শফিকুল ইসলাম কাজলের কাছের মানুষ আবু তালেব, সাংস্কৃতিক কর্মী মানিক হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী